মোহাম্মদ উল্লাহ।।
চকরিয়া থানা পুলিশ উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিশেষ অভিযানে অনলাইন জুয়াসহ বিভিন্ন অপরাধের জড়িত থাকার অভিযোগে ৯জনকে গ্রেফতার করেছে।
৭'ই জুন (রবিবার) চকরিয়া থানার অফিসার ইনচার্জ ও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এর নেতৃত্বে এ বিশেষ পরিচালনা করেছে।
এ অভিযানে অনলাইন জুয়া আইনের মামলায় ২জন, ডাকাতির প্রস্তুতি মামলায় ১ জন, পরোয়ানাভুক্ত ৪ জন এবং বিভিন্ন অপরাধে জড়িত ২ জনসহ ৯জন আসামীকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেন চকরিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনির হোসেন।
গ্রেফতারকৃত আসামীরা হলেন, আজিজ (২৬), পিতা-মৃত নুরুল আলম, সাং- ০৩নং ওয়ার্ড, পূর্ব বড় ভেওলা ইউপি, মোঃ হেলাল উদ্দিন (২২), পিতা-আব্দুর রহমান, সাং- চরপাড়া, ০৪নং ওয়ার্ড, পূর্ব বড় ভেওলা ইউপি, মোঃ সরওয়ার আলম (৪০), পিতা-মৃত নুরুল আলম, মাতা- খতিজা বেগম, সাং- বাশঘাটা, মোঃ আনিছুর রহমান, পিতা-মৃত নুরুল আলম, সাং- পূর্ব বড় ভেওলা, অল্যার বাপের পাড়া, ০৩নং ওয়ার্ড, আব্দুল কুদ্দুস, পিতা-মৃত হাবিবুর রহমান, সাং- সেকান্দর পাড়া, ০৭নং ওয়ার্ড,জাফর আলম, পিতা-মোহাম্মদ কালু, সাং- এসএমচর, ০২নং ওয়ার্ড, কাকারা ইউপি,আবুল হাসেম, পিতা-বুজুর আহম্মদ, সাং- হারবাং, স্টেশন পাড়া, ০৭নং ওয়ার্ড, জাহিদ হাসান (২৫), পিতা-মৃত নুরুল হাকিম, মাতা-মর্তুজা বেগম,মোঃ রবিউল হাসান (২৬), পিতা-মোঃ বাবুল, মাতা-খুরশিদা বেগম, উভয় সাং- পূর্ব বড় ভেওলা সিকদার পাড়া।
চকরিয়া থানার আওতাধীন এলাকায় সক্রিয় বিভিন্ন অপরাধচক্র, পরোয়ানাভুক্ত আসামী, নিয়মিত মামলার আসামী, অনলাইন জুয়াড়ি, মৎস্য ঘের ও ঘোনা দখলকারী, ভবঘুরে ও ভাসমান বখাটে সহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান চকরিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনির হোসেন।