Breaking News

পেকুয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে চার পরিবারের ব্যাপক ক্ষয়ক্ষতি, ঘটনাস্থল পরিদর্শনে প্রশাসন

মোহাম্মদ উল্লাহ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
পেকুয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে চার পরিবারের ব্যাপক ক্ষয়ক্ষতি, ঘটনাস্থল পরিদর্শনে প্রশাসন ছবি: NewsBangla.net
পেকুয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে চার পরিবারের ব্যাপক ক্ষয়ক্ষতি, ঘটনাস্থল পরিদর্শনে প্রশাসন ছবি: NewsBangla.net

পেকুয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে চার পরিবারের ব্যাপক ক্ষয়ক্ষতি, ঘটনাস্থল পরিদর্শনে প্রশাসন

 

জয়নাল আবেদীন,পেকুয়া:

 

কক্সবাজারের পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের করিয়ারদিয়া পশ্চিম সাইটপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি পরিবারের বসতঘর ও মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

শনিবার (৩১ মে) ভোর আনুমানিক ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, একটি বৈদ্যুতিক ফ্যানে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে ঘরের আসবাবপত্র, কাপড়চোপড়, নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলেন ছৈয়দ নুরের পুত্র সাহাব উদ্দীন এবং সাহাব উদ্দীনের ছেলে মনিক, রাসেল ও মমতাজ। আগুনে তাদের বসতঘর ও ঘরে থাকা প্রয়োজনীয় সামগ্রী সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উজানটিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক নুরুল আক্তার নিলয়। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উজানটিয়া ইউনিয়ন পরিষদের সদস্য ও উজানটিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাফর আলম চৌধুরী।

পরিদর্শনকালে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে কম্বল ও শুকনো খাবার বিতরণ করা হয় এবং তাদের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেওয়া হয়।

জাফর আলম চৌধুরী বলেন, “অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে। তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করেছি। সমাজের বিত্তবান ও সচেতন মানুষদেরও এসব অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই।”

পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উজানটিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক নুরুল আক্তার নিলয় বলেন, “ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্দশা অত্যন্ত মর্মান্তিক। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুঁকনো খাবার ও কম্বলের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি সরকারি বিধি অনুযায়ী তাদের জন্য বরাদ্দ ও সহযোগিতা প্রদানের বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করা হবে।”

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL