Breaking News

সাবেক সিইসি নুরুল হুদার ৪ দিন রিমান্ড মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

রাজধানীর শেরেবাংলা নগর থানায় দায়ের করা মামলায় প্রহসনের নির্বাচন আয়োজন ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে গ্রেপ্তার সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে চার দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।

আজ সোমবার  শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মোস্তাফিজুর রহমান এই আদেশ দেন।

শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক শামসুজ্জোহা সরকার ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। অপরদিকে, আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ওমর ফারুক ফারুকী সর্বোচ্চ রিমান্ডের পক্ষে শুনানি উপস্থাপন করেন। সব পক্ষের শুনানি শেষে বিচারক চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে রোববার (২২ জুন) সন্ধ্যায় রাজধানীর উত্তরায় স্থানীয়দের সহায়তায় পুলিশ তাকে আটক করে।

উল্লেখ্য, প্রহসনের নির্বাচন আয়োজনের অভিযোগে সাবেক তিন নির্বাচন কমিশনারসহ ২৪ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এই মামলার ভিত্তিতেই কে এম নুরুল হুদাকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডের আবেদন করে পুলিশ।

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL