প্রকাশ :: ... | ... | ...

চকরিয়া পুলিশের বিশেষ অভিযানে আটক-২১


সংযুক্ত ছবি

চকরিয়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ২১

কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (০৫ মে) বিকালে চকরিয়া থানা পুলিশ এক প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। কক্সবাজারের পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমানের সার্বিক নির্দেশনায় চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেনের নেতৃত্বে এই সাঁড়াশি অভিযান পরিচালিত হয়। পুলিশ চকরিয়া থানা এলাকা, চকরিয়া পৌরসভার নতুন বাসস্টেশন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জনতা মার্কেট, পিউরিয়া, মাতামুহুরী ব্রিজ এলাকা এবং চিরিংগা স্টেশনসহ বিভিন্ন স্থানে অভিযান চালায়। অভিযানে ভাসমান মাদকসেবী, বিভিন্ন ক্লিনিকের দালাল ও অপরাধে সম্পৃক্ত ব্যক্তিদের টার্গেট করা হয়। অভিযানকালে গ্রেপ্তারি পরোয়ানা তামিল, মাদক ও অস্ত্র উদ্ধার কার্যক্রমের অংশ হিসেবে মোট ২১ জনকে গ্রেপ্তার করা হয়। তন্মধ্যে পরোয়ানাভুক্ত পলাতক আসামি ৭ জন, মামলার এজাহারভুক্ত আসামি ২ জন। এছাড়া ভাসমান মাদকসেবী, হাসপাতালের দালাল, ভবঘুরে ও বিভিন্ন অপরাধে জড়িত ১২ জন।